ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠির রাজাপুরেসহ কলেজ শিক্ষক আটক

Mahin Sarker
সেপ্টেম্বর ৭, ২০২০ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে   ১০ পিছ ইয়াবাসহ কলেজ শিক্ষক মোঃ মাহফুজুর রহমান মাহফুজ (৫৩) কে আটক করেছেন ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা । আটককৃত শিক্ষক রাজাপুর উপজেলা সদরের আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা বিভাগে চাকুরী করেন।
তিনি উপজেলা সদরের হরিমন্দির রোডের মমতাজ উদ্দিনের ছেলে।সোমবার সকাল সাড়ে ১১টার দিকে  নিজ বাসা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
জানা যায় গোপন সংবাদের অভিযানে শিক্ষক মাহফুজের বাসা ঘেরাও করলে মাহফুজ পালিয়ে যাওয়ার সময় আটক হন। এ সময় তল্লাশী করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে তাকে রাজাপুর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
স/ম