ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

admin
সেপ্টেম্বর ৩, ২০২০ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শিমুলিয়া থেকে আসাদ নূর ।। নাব্যতা সংকটের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ।

এর আগে প্রতিদিনকার মতো সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

তারা জানায়, শিমুলিয়া ঘাট থেকে ছোট ফেরিগুলো যাত্রী ও যানবাহন নিয়ে যাত্রা শুরু করে। পরে চ্যানেলে নাব্যতা সংকটের কারণে পথের মাঝে গিয়ে আবার ঘাটে ফিরে আসে। বর্তমানে শিমুলিয়া ঘাটে প্রায় ৪ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, সকাল সাড়ে ৭টার পর থেকেই ফেরি চলাচল বন্ধ হয়েছে এই নৌরুটে। ভোর ৬টায় কলমিলতা ফেরি যাত্রী যানবাহন নিয়ে ছেড়ে গিয়েছিল এরপর চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আবার ঘাটে ফিরে আসে।

এছাড়া কাঁঠালবাড়ী ঘাট থেকে কিশোরী ফেরি আসছিল সেটিও পদ্মার চরে আটকে গিয়েছিল। এরপর বেশকিছুক্ষণ আটকে থাকার পর শিমুলিয়া ঘাটে আসে। নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

স/এষ্