ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মাগুরায় ইউপি সচিবের অনিয়ম যখন নিয়ম, কার্ড ভোগীদের দূর্ভোগ

nayem ahmed
সেপ্টেম্বর ১, ২০২০ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার মহম্মদপুরের ১নং বাবুখালী ইউনিয়ন পরিষদের সচিব আমির হোসেনের অনিয়মে চরম দূর্ভোগে পড়েছে এলাকার সাধারন মানুষ। তার বিরুদ্ধে অফিস না করার অভিযোগ করেছে এলাকাবাসী। সপ্তাহে ৪ দিনই দুপুর পর অফিসে আসেন তিনি। বেশি দূর্ভোগ পোহাচ্ছেন পরিষদের কার্ডধারীরা মহিলারা।

কার্ডধারীদের অভিযোগ, আজ (১সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে ভিজিডি কার্ডের চাউল নিতে এসেছি। কিন্তু এখন ২:৩০ বাজে ইউপি সচিব এখন পরিষদে আসেন নি। ছোট বাচ্চাদের নিয়ে এসেছি তারা এখন কান্নাকাটি করছে। আজ দেবে না বলে দিলেও চলে যেতাম। সাড়াটি দিন মাটি। সকাল থেকে বসে আছি চাউল নেওয়ার জন্য। কিন্তু তিনি এখনো আসেননি। গোডাউনের চাঁবি সচিবের কাছে থাকায় চাল দেওয়া হবে না বলেও জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, সচিব প্রায় দিন দেরি করে অফিসে আসেন। তার জন্য অনেক লোক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এতে করে বাবুখালী ইউপি পরিষদের চেয়ারম্যানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এ ঘটনায় অসন্তুষ্টি প্রকাশ করে চেয়ারম্যান মীর মো: সাজ্জাদ আলী বলেন, এ ঘটনায় পরিষদের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সকাল থেকে আমি পরিষদে অবস্থান করছি। চাউল দেওয়ার কথা থাকলেও সচিব এখনও উপস্থিত হয়নি। তাকে অনেক বার এ বিষয়ে বলা হলেও কথা শুনেনি।

সচিব আমির হোসেন বলেন, আমি অফিসের কাজে যশোর গিয়েছিলাম। অন্যান্য দিন অফিসে সঠিক সময়ে না আসার বিয়ষে সচিব কোন সদুত্তর দিতে পারেননি।

 

স/এন