ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

যশোরের বেনাপোলে র‌্যাবের অভিযান ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১

Mahin Sarker
আগস্ট ৩১, ২০২০ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল ইসলাম , বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল বারোপোতা বাজার এলাকা থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ রুবেল হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা। গ্রেফতার মাদক ব্যবসায়ী রুবেল মহিষাডাঙ্গা গ্রামের হাজী মোঃ মোসারফ হোসেন এর ছেলে।

সোমবার(৩১শে আগস্ট) সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামে যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স) বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়।ধৃত আসামী ও জব্দকৃত আলামত যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স/ম