ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল প্রতিবন্ধী যুবকের

Mahin Sarker
আগস্ট ৩১, ২০২০ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে পনিতে ডুবে সৌখিন মন্ডল (৩২) নামে এক বাক প্রতিবন্ধি যুবকের মৃত্যু হয়েছে। নিহত সৌখিন কালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের আবজাল মন্ডলের ছেলে। সোমবার সকাল ৮টার দিকে সে চিত্রা নদীতে ডুবে যায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের অফিসার মামুনুর রশিদ জানান, সকালে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে নেমে ডুবে যায় সৌখিন। এরপর খবর পেয়ে কালীগঞ্জ দমকল বাহিনীর সদস্য দেড় ঘন্টা তল্লাসির পর মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, সৌখিন মন্ডল মানসিক প্রতিবন্ধী ছিল। চিত্রা নদীতে ঝাপ দিলে সেখানে ডুবে সে মারা যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স/ম