ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ১২শ পরিবারে ফুড প্যাকেজ বিতরণ

Mahin Sarker
আগস্ট ৩০, ২০২০ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুড়িগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় নাগেশ্বরী মহিলা কলেজ মাঠে উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নের ১২শ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এই প্যাকেজ বিতরণ করা হয়।

প্রতিটি প্যাকেজ প্যাকেটে ছিলো চাল সাড়ে ৭ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি এবং সুজি ৫শ গ্রাম। এসব ফুড প্যাকেজ বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুড়িগ্রাম জেলা ইউনিটের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী।

এ সময় আরও উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম, মহিলা কলেজের অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবু, জেলা পরিষদের সদস্য ও নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু প্রমুখ।

স/ম