ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাগুরায় রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন সাইফুজ্জামান শিখর

admin
আগস্ট ৩০, ২০২০ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মাগুরা প্রতিনিধি: সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ (৩০ আগষ্ট) রবিবার সকাল ১১ টায় মাগুরা জেলা সমাজসেবার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে চেক বিতরন করা হয়।

 

অনুষ্ঠানের মাগুরা জেলা প্রশাসন ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আফজাল হোসাইন প্রমূখ।

স/এষ্