ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মহিলা লীগের মানববন্ধন

admin
আগস্ট ৩০, ২০২০ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মোছাদ্দেক হাওলাদার, বরিশাল॥ কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির এর বিরুদ্ধে যড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা আওয়ামী মহিলা লীগ মানববন্ধন করেছে।

উপজেলা পরিষদ সড়কে রবিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা মহিলা লীগের যুগ্ম আহবায়ক ও মহিলা ইউপি সদস্য মোসা. সাবিনা আক্তারের সভাপত্বি বক্তব্য রাখেন উপজেলা মহিলা লীগ নেতা ইউপি সদস্য সোনিয়া আক্তার, মোসা. সাহিদা আক্তার, মোসা, সুলতানা পারভীন প্রমূখ। বক্তারা উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির এর বিরুদ্ধে যড়যন্ত্রমুলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানায়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সহ¯্রাধিক নারী অংশ নেয়।

উল্লেখ্য, উপজেলার আমুয়া ইউনিয়ের ৩নং ওয়ার্ডের ২২ বছরের এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগ এনে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ২৫ আগষ্ট (মঙ্গলবার) কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির ও তার বন্ধু মিঠু সিকদারকে আসামী করে মামলা দায়ের করেন ওই যুবতী।

এব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির এ মামলাটিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার বলে জানান। তিনি এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন।

স/এষ্