ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথায় আ’লীগের নেতাকর্মীদের সাথে লাবু চৌধুরীর মতবিনিময়

Mahin Sarker
আগস্ট ২৭, ২০২০ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় সংঘর্ষ-মারামারী ও ভাংচুর প্রতিরোধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরে মরহুম চৌধুরী ইউনুছ আলীর বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

আরো বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যাসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় লাবু চৌধুরী উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আওয়ামী লীগ নেতাকমীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আমার মা সৈয়দা সাজেদা চৌধুরীর এই সালথা-নগরকান্দার উন্নয়ন ও সাধারণ মানুষের জন্য তাঁর সারাটা জীবন শ্রম দিয়েছেন। আমিও আমার মায়ের মতো এই সালথা-নগরকান্দার মানুষের পাশে থাকতে চাই। তাই সকল প্রকার ঝামেলা বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের এক সাথে থাকার জন্য আহব্বান করছি।

স/ম