বাঘার পাড়া প্রতিনিধি : নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান মাহমুদের বিরুদ্ধে প্রাসাদ সড়যন্ত্রের সংযোগে নানারকম চক্রান্ত চলার অভিযোগে এ উপজেলার ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বেশ কিছু সহকারী শিক্ষকদের সমন্বয়ে নড়াইল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি ও পার্বতী বিদ্যাপীঠ, গোবরা এর প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে বুধবার বেলা ১২ টায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় নড়াইল সদর উপজেলার ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অনেক সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ প্রতবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক হায়দার আলী, দুই সমিতির সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল ও প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল এবং আজম খাঁন সহ অভিযোগের সঙ্গে নাম সংযুক্ত বেশ কয়েকজন সহকারী শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য যে, নড়াইল থেকে প্রকাশিত পত্রিকায় গত ২৬ আগষ্টে প্রকাশিত ” স্কেল পরিবর্তন ও নতুন এমপিওর কাজ করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা” শীরনামের নিউজটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট বলে প্রতিবাদ সভার বক্তব্য প্রদানকারী শিক্ষকরা জানান। এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি হায়দার আলী ও আব্দুর রশিদ অভিযোগের সুরে জানিয়েছেন যে, প্রকৃতপক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার সুলতান মাহমুদ একজন শিক্ষানুরাগী, শিক্ষা বান্ধব এবং সৎ মানুষিকতার মানুষ।
তিনি এ কর্মস্থলে আসার পর অফিসের কয়েকজন দুর্নীতি পরায়ন কর্মচারীদেরকে চাপের মুখে রাখায় তারা প্রাসাদ সড়যন্ত্রের মাধ্যমে এ কর্মকর্তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে।
তাদের অনৈতিক কাজ পুনরায় শুরু করার খায়েশে মাধ্যমিক শিক্ষা অফিসারকে বদলী করানোর উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য বিডি খবর পত্রিকায় সরবরাহ করেছে। প্রতিবাদ সভায় বক্তব্য প্রদানকারী সকলেই বলেন যে, মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন।
তিনি এ অফিসে যোগদানের পর হতে এ অফিসের দুর্নীতির মাত্রা বহুগুণে কমে গেছে।
নড়াইলের মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মাধ্যমিক শিক্ষা অফিসার এবং তার অফিসের গবেষণা কর্মকর্তাকে নিয়ে যে ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো সহ সঠিক তথ্য সংগ্রহ করে সঠিক সংবাদ প্রকাশের দাবী জানিয়েছেন।
স/এষ্

