ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছায় ভাঙ্গনে দিশেহারা রাড়ুলীর জেলে পল্লীর মানুষ

Mahin Sarker
আগস্ট ২৭, ২০২০ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। ভেঙ্গে বিলিন হচ্ছে ঘরবাড়ী রাস্তাঘাট গাছপালা ফসলি জমি। নির্ঘুম রাত কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। ১ বছরে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে ভাঙ্গন রোধের ব্যবস্থা নিলেও তা কোন কাজে আসেনি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার রাড়ুলীস্থ কপোতাক্ষ নদের তীরে অবস্থিত জেলে পল্লী। স্থানীয়রা জানায়, তিন শতাধিক পরিবারের মধ্যে শতাধিক পরিবারের বাড়ী ঘর নদের গর্ভে বিলীন হওয়ায় তারা বিভিন্ন এলাকায় বসবাস করছে। ভাঙ্গনে চলে গেছে কেয়ারের পাকা রাস্তা, একটি কাচা রাস্তাসহ অসংখ্যা গাছ-গাছালী ও ফসলের ক্ষেত।

ভাঙ্গন ব্যাপক আকার ধারন করলে গত বছর জুন মাসে ১০ লাখ টাকা ব্যয় করে ২৯০ মিটার নদের ধারে সাড়ে ৪ হাজার বালি ভর্তি জিও ব্যাগ দেয়া হয়। চলতি বছর প্রায় সাড়ে ২২ লাখ টাকা ব্যয়ে ৭০ মিটার এলাকায় একইভাবে কাজ করলেও ভাঙ্গন বন্ধ হয়নি।

স্থানীয় বাসিন্দা প্রভাষক মোঃ আব্দুল মোমিন সানা জানান, যেনতেন ভাবে কাজ করায় এক মাস যেতে না যেতেই অবস্থা আরও ভয়াবহ আকার ধারন করেছে। দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এলাকাবাসী আবেদন করেছে। আবেদন পেয়ে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও পানি উন্নয়ন বোর্ড, খুলনার নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। নির্বাহী প্রকৌশলী জানান, এ কাজটি যেনতেনভাবে করার কোন সুযোগ নাই। ওয়াটার বোর্ডের টাস্কফোর্স টিম দেখেশুনে অনুমতি দেয়ার পর বস্তাগুলি ফেলা হয়েছে।

স/ম