ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কালীগঞ্জের চিত্রা নদীতে অবৈধ বাধ: জরিমানা আদায়

nayem ahmed
আগস্ট ২৬, ২০২০ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি :  ঝিনাইদহ কালীগঞ্জের চিত্রা নদীতে অবৈধ বাধ দিয়ে মা মাছ ও রেনু পোনা শিকারের অপরাধে মস্তবাপুর গ্রামের তৈয়ব আলী ও বুল্লাহ মিয়া নামের ২ ব্যক্তিকে মোট ১ হাজার টাকা জরিমানা ও বাধ অপসারন করেছেন ভ্রাম্যমান আদালত।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সূবর্ণা রানী সাহা এ আদালত পরিচালনা করেন। ঘটনাটি ঘটেছে চিত্রা নদীর উপজেলার মস্তবাপুর ও ফরাসপুর গ্রামের অংশে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, চিত্রা নদীর মস্তবাপুর অংশে অবৈধ বাধ দিয়ে মা মাছ ও রেনু পোনা শিকার করা হচ্ছে খবর পেয়ে বুধবার বেলা ১২ টার দিকে অভিযান চালানো হয়।

এ সময় ওই গ্রামের তৈয়ব আলী ও বুল্লাহ মিয়া নামের দুই ব্যক্তির উভয়ের কাছ থেকে ৫’শ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা আদায়সহ বিকাল পর্যন্ত অবৈধ বাধ অপসারন করা হয়। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা সাইদুর রেজা, প্রকল্প কর্মকর্তা মাসুম বিল্লাহ, এস আই রিফাত হোসেনসহ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

স/এন