ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বোয়ালমারীতে হত্যা মামলার আসামিদের কলেজ থেকে বহিষ্কারের দাবি

Mahin Sarker
আগস্ট ২৬, ২০২০ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক হত্যা মামলার তিন আসামিকে কলেজ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। জেলার সালথা উপজেলার যদুনন্দী গ্রামে অবস্থিত ‘নবকাম পল্লী ডিগ্রী কলেজ’ কলেজটিতে কর্মরত ওই তিন জনের একজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, একজন বিজ্ঞান বিভাগের প্রদর্শক, আরেক জন কম্পিউটার ল্যাব সহকারী।

সালথা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নিহত বাকিয়ার শেখের স্ত্রী নার্গিস বেগমের লিখিত আবেদনের ভিত্তিতে জানা যায়, বাকিয়ার হত্যা মামলার ১ নং আসামী মিজানুর রহমান মোল্যা নবকাম পল্লী ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, মামলার ৪ নং আসামী মো. আইয়ুব আলী খান কলেজটির বিজ্ঞানাগারের প্রদর্শক ও মামলার ৬ নং আসামী নাসির শেখ ওই কলেজের কম্পিউটার ল্যাব এ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। এরা হত্যা মামলার আসামী হওয়ায় এদের সরকারি বেতন বন্ধসহ চাকরি হতে বহিষ্কার করার দাবি জানান তিনি।

এজাহার সূত্রে জানা যায়, অধ্যাপক মিজানুর রহমান মোল্যার হুকুমে মো. আইয়ুব আলী খান ও নাসির শেখসহ ২৯/৩১ জনের একটি দল উপজেলার রূপাপাতে ১৯ মে বাকিয়ার শেখকে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহত বাকিয়ারের স্ত্রী নার্গিস বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে নবকাম পল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, কলেজের গভর্নিং বডিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লিখেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব ।

স/ম