ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ‘ স্বর্ণালংকার লুট

nayem ahmed
আগস্ট ২৪, ২০২০ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে অভিযোগ করেন ব্যবসায়ী মেহেদি হাসান বাপ্পী।

’ডাকাতদের হামলায় মেহেদি হাসানের পিতা শহিদুল ইসলাম ও তার স্ত্রী আহত হয়েছেন। রোববার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

বিকাশ ব্যবসায়ী মেহেদী হাসান বাপ্পির বাবা শহিদুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩ টার দিকে ৭/৮ জনের একটি দল ডাকাত তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবশে করে আমাদের দুইজনকে মারধর শুরু করে। এরপর মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে। ঘরে থাকা প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

মেহেদী হাসান বাপ্পি বলেন, আমি ও আমার স্ত্রী বাড়িতে ছিলাম না। এই সুযোগে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা আমার ব্যবসায়ের ৩ লক্ষ ২০ হাজার ও ১৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে সকালে আমি ও কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি আরো জানান, মূলত চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশে করে।

বাড়ির গৃহিনী এ সময় টের পেয়ে চোরদের একটি মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে তারা গৃহিনীকে কয়েকটি চড় থাপ্পড় দেয়। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

স/এন