ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শৈলকুপায় অসামাজিক কাজে লিপ্ত , খরিদ্দার ও পতিতাসহ আটক ২

Mahin Sarker
আগস্ট ২২, ২০২০ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক খরিদ্দার আব্দুর রাজ্জাক ও পতিতা করুনা খাতুন নামে দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে পৌর এলাকার কবিরপুর মাধ্যমিক স্কুলের পাশে একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত পতিতার বাড়ি ঝিনাইদেহ ও খরিদ্দার পুরুষের বাড়ি উপজেলার দিগনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার কবিরপুর একটি বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক পতিতা ও এক পুরুষকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শৈলকুপা থাসার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।

স/ম