টঙ্গী প্রতিনিধি : মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড গাজীপুর মহানগর শাখার উদোগে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাছা থানার তালগাছ এলাকায় মুনলাইট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড গাজীপুর মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাত খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কিিমটর সদস্য, বাংলাদেশ মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভুইয়া এমপি।
মুখ্য আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ এম এ, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, গাছা থানা যুবলীগ নেতা রাসেদুজ্জামান জুয়েল মন্ডল, যুবলীগ নেতা আলহাজ মিজানুর রহমান, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সখিনা আক্তার, আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার গাজী আব্দুস ছোবহান, হাজী জয়নাল আবেদীন, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড গাজীপুর মহানগর শাখার সহ সভাপতি আমির হোসেন আফ্ফান, আব্দুস সালাম রাকিব, হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহাগ, পারভেজ আলম, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ শুভ, মহিলা বিষয়ক সম্পাদক সকিনা আক্তার, কাব্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক আহসান হাবিব, ধর্ম বিষয়ক সম্পাদক জাফর ইকবাল, টঙ্গী পশ্চিম থানা আহব্বায়ক সাব্বির ইসলাম, আ স ম আলমীর হোসেন, মোশারফ হোসেন বাবুল, পারভেজ আলম, আমির হোসেন আশ্রাফ প্রমুখ। আলোচনা সভা শেষে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে
স/ম

