ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লালমনিরহাটের কালীগঞ্জে ব্যাপক সংঘর্ষ, ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

Mahin Sarker
আগস্ট ১৯, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘদিন কমিটি না হওয়ায় উপজেলা ছাত্রলীগ সভাপতির স্বেচ্ছাচারী মনোভাব ও সিনিয়র আওয়ামীলীগ নেতা ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরনের কারনে ও বিরোধের জেরে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে।
হামলার ঘটনায় জাকির হোসেন নামে একজনকে কুপিয়ে যখম সহ অন্তত চার জন নেতা-কর্মীকে আহত করেছেন হারুন ও তার সঙ্গে থাকা বহিরাগত সন্ত্রাসীরা। এ ঘটনায় কালীগঞ্জ বাজার রণক্ষেত্রে পরিনত হয়।
গতকাল মঙ্গলবার রাত ৯ টায় কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।এসময় বিক্ষুব্ধ জনতা নেতাকর্মীরা, ছাত্রলীগের কালীগঞ্জ উপজেলা সভাপতি হারুন উর রশিদ (৪২) এর বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
এ ঘটনায় হারুন উর রশিদ(৪২) সহ ৭ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।উক্ত ৭ জনের মধ্যে ২ জনের বিরুদ্ধে মাদক ব্যবসার মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে , কালীগঞ্জ থানার তদন্ত কর্মকতা জানান,তিনি বিষয়টি খতিয়ে দেখছেন এবং দ্রুত ব্যবস্থা নিবেন।
স/ম