ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছায় প্রস্তাবিত ইকোপার্ক ও নব নির্মিত ব্রীজের কাজ পরিদর্শণ

Mahin Sarker
আগস্ট ১৭, ২০২০ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় প্রস্তাবিত ইকোপার্ক ও নব নির্মিত ব্রীজের ছাদ ঢালাই কাজ পরিদর্শণ করেছেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দীকি ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত খুলনার পাইকগাছায় নির্মিত হতে যাচ্ছে বঙ্গবন্ধুর পরিবারের নামে “ইকো-পার্ক” ।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বঙ্গবন্ধু পরিবারের নামে এমন একটি পার্ক নির্মানের জন্য পরিকল্পনা নিয়েছেন।

সম্ভবতা যাচাইয়ের লক্ষে পার্কের নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পূর্বে ১৯৭০ সালে নির্বাচন উপলক্ষে এবং স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালে পাইকগাছা সফর করেন।

এই জন্য অত্র এলাকা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থান হিসেবে বলা হয়ে থাকে। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত অত্র এলাকায় বঙ্গবন্ধু কিংবা বঙ্গবন্ধু পরিবারের নামে পার্ক নির্মাণের দির্ঘদিন দাবি জানিয়ে আসছিল এলাকাবাসি। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অত্র উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া পচন মৌজায় বঙ্গবন্ধুর পরিবারের নামে একটি ইকোপার্ক নির্মাণ করার পরিকল্পনা নিয়েছেন এমনটি জানিয়েছেন ইউএনও খালিদ হোসেন।

তিনি বলেন ভ্যাকটমারি বাজার সংলগ্ন শিবসা নদীর ধারে ডিসি মহোদয়ের পরিকল্পনা অনুযায়ী পার্কটি নির্মাণ হতে পারে। যার অংশ হিসেবে পার্কের সম্ভবতা যাচাইয়ের লক্ষে সোমবার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে নির্ধারিত স্থান পরিদর্শন করেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

তিনি বৈরী আবহাওয়ার মধ্যে নৌ-পথে নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও সার্ভেয়ার কওসার আহম্মেদ।

পাইকগাছায় ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবসে আ’লীগের আলোচনা সভা দোয়ানুষ্ঠান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। বিএনপি-জামাত জোট সরকার আমলে ১৭ আগস্ট ৬৩ জেলায় জঙ্গি গোষ্ঠির সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে পাইকগাছায় আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান পালিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা আ’লীগের সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সদস্য প্রভায়ক ময়নুল ইসলাম,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ,যুবলীগের আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক ছাত্রলীগের সভাপতি এ্যাড: আবুল কালাম আজাদ,বিশিষ্ট ব্যবসায়ী দাউদ শরীফ,স্বেচ্চা সেবক লীগের সম্পাদক কাজী জাহাঙ্গীর,প্রভাষক বজলুর রহমান,সুভাষ মন্ডল, যুবলীগ নেতা শফিকুল ইসলাম,আকরামুল ইসলাম,দীপঙ্কর সানা,বাচ্চু, জেলা ছাত্রলীগ নেতা পার্থপ্রতিম চক্রবর্তী, সাব্বির হোসেন,মিথুন দেবনাথ পৌর ছাত্রলীগের সম্পাদক রায়হান পারভেজ রনি,ছাত্রলীগ নেতা পল্লব,শাহিন,বাদশা,রাসেল,আবিদ,জুবায়ের,নাঈম, প্রমুখ।

দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাও: রাইসুল ইসলাম।

স/ম