ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হিলি রেলস্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরু

Mahin Sarker
আগস্ট ১৭, ২০২০ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে দীর্ঘ চার মাস ২২দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি রেলস্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘদিন পর ওই পথে ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।

আজ (১৭ আগস্ট) রবিবার সকাল ১০টা ১০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশনে এসে থামে। যথারিতি যাত্রী ওঠানামা করার পর ট্রেনটি হিলি স্টেশন ছেড়ে চলে যায়।

হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার বলেন, করোনাভাইরাসের কারণে গত ২৪মার্চ থেকে হিলি রেলস্টেশন দিয়ে বরেন্দ্র ও তিতুমির এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ রবিবার আবারও তিতুমির এক্সপ্রেস ট্রেন চালুর মধ্য দিয়ে হিলি রেলস্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

স/ম