ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাংবাদিক শিমুল হত্যায় আরো দুইজন গ্রেপ্তার

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় গুলিতে সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ওই দুজনকে শাহজাদপুর পৌরসভার বিসিক বাস টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন শাহজাদপুর পৌর এলাকার বারাবিল গ্রামের প্রয়াত আব্দুল মতিন প্রামানিকের ছেলে নজরুল ইসলাম (৪৫) এবং জান্নাতপুর গ্রামের হাজি জিন্দার আলীর ছেলে হযরত আলী (৪৮)।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, ভিডিও ফুটেজ ও তদন্তে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, ঢাকার উদ্দেশে পালিয়ে যাবার সময় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে শাহজাদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের শাহজাদপুর আমলি আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তদন্ত কর্মকর্তা।

মনিরুল ইসলাম জানান, শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহারের করা মামলায় পৌর মেয়র এবং তার সহোদ্বর মিন্টু ও পিন্টুসহ এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স/শা