ঝিনাইদহ প্রতিনিধি:
“বর্তমান সরকারের ঘোষণা, গৃহহীন কেউ থাকবে না” এ শ্লোগানকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, সিনিয়র সহকারি পুলিশ সুপার এস এম সাহাবউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ভুমি সহকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স/জনী

