টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ¦ আসাদ সিদ্দিকী গত শনিবার বাদ জোহর ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজিউন)।
মৃত্যুকালে তিনি তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার বাদ জোহর টঙ্গীর রেলগেইট মদিনা পাড়া এলাকায় মরহুমের নামাজে জানাজা শেষে মরকুন কবরস্থানে দাফন করা হয়েছে।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. জাহাঙ্গীর আলম, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল হোসেন, ৪৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম রিপন, ৫২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সোলায়মান হায়দার, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এড. আজিম হায়দার আদিম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিম, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স/এষ্

