ঢাকাশনিবার , ২০ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যুক্তরাষ্ট্রে দুই ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসির অভিযোগ, চিন্তায় তামিম ইকবাল

admin
জুন ২০, ২০২০ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: সম্প্রতি যুক্তরাষ্ট্রে দুই ক্রিকেটারের বিরুদ্ধে জুয়াড়িদের সাথে জড়িত থাকার অভিযোগ পেয়েছে আইসিসি। তবে তাদের নাম প্রকাশ করেনি আন্তর্জাতিক ক্রিকেটের এই শাসক সংস্থা। সংস্থাটির দুর্নীতি দমন কমিটি জানিয়েছে, করোনার লকডাউনের মধ্যে যে সব ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করছে তাদের প্রতি বিশেষ নজর রাখছে আইসিসি।

দুর্নীতি দমনকমিটি আইসিসিকে জানিয়েছেন, জুয়াড়িদের সাথে যোগাযোগ রেখে ইতোমধ্যে এক ক্রিকেটার লাইভ শোতে স্পনসারের লোগো ব্যবহার করেছেন। এ ঘটনার পরেই সারা বিশ্বেও সকল ক্রিকেটারের প্রতি কড়া নজর রেখেছে আইসিসি।

সারা বিশ্বের ক্রিকেটারদের সাথে বাংলাদেশের তামিম ইকবাল পুরো রোজার মাস জুড়ে অনেকের সাথে লাইভ আড্ডায় যুক্ত হয়েছিলেন। একটি শোতে তামিম ইকবাল আড্ডা দেন ভারতে বিরাট কোহলির সাথে।
আড্ডার সময় তামিমের গায়ে ফ্রেশ কোম্পানির একটি কালোটি-শার্ট পরে কোহলির সাথে আড্ডা দিতে দেখা যায়। যদিও এখনো আইসিসি অভিযুক্ত ক্রিকেটারের নাম উল্লেখ করেনি।

তামিমের ওই আড্ডার পর্ব ছাড়া প্রতিটি পর্বেই তামিমকে সাধারণ পোশাকে দেখা যায়। আর এতেই চিন্তায় আছেন তামিম ভক্তরা। এর আগে বাংলাদেশের সেরা অস্ত্র সাকিব আল হাসান জুয়াড়িদের কথা গোপন করে এক বছরের জন্য সকল খেলা থেকে নিষিদ্ধ হন।

তামিম ইকবালের লাইভ আড্ডা শেষ হয়েছে ঈদেও আগেই। তবে এখনো অনেক ক্রিকেটার এই কার্যক্রম চলিয়ে যাচ্ছেন। বিসিবি পক্ষে আকরাম খান জানিয়েছেন, খেলোয়াড়দের আইসিসির গাইডলাইন মেনে সামাজিক যোগাযোগে আসতে হবে। সম্প্রতি আইসিসি সব ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছে। আর এই সর্তকবার্তায় বেশ নড়েচড়ে বসেছে বিসিবি।

স/এষ্