গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের লাল খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মানাধিন ৪ তলা বিশিষ্ট ভবন নির্মান কাজে বাঁধা প্রদানের লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবার দাখিল করা হয়েছে।
উক্ত অভিযোগের অনুলিপি মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ-৩ গৌরীপুর, গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা শিক্ষা অফিসার গৌরীপুর, ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌরীপুর থানা ও সংশ্লিষ্ট উইপি চেয়ারম্যান বরাবর প্রেরন করে।
অভিযোগে উল্লেখ, ১৯৬৯ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার অনেক বছর পর উক্ত ভূমিতে একটি হাফ বিল্ডিং নির্মান করে দীর্ঘ ৩৫ বছর পাঠ দান করানো হয়। সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যায়ে একটি ৪ ভবনের কাজ শুরু করে।
ইতিমধ্যে ভবনের বেইজের কাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান আকন্দ (সাগর) তার বিদ্যালয়ে বে-আইনি ভাবে চাকরির দাবী করে নির্মান কাজে বাঁধা সৃষ্টি করে। ঠিকাদার ও তার লোকজনকে হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয়।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ হাবিব উল্লাহ জানান, সাগর পরিচালনা পরিষদসহ ঠিকাদার ও তার লোক জনকে বিভিন্ন রকমের হুমকি প্রদর্শন করে আসছে। সে যে কোন সময় আমাদে উপর হামলা করতে পারে। হামলার আতংকে ভবনের নির্মান কাজ বন্ধ রয়েছে। পরিচালনা পরিষদের সিন্ধান্ত ক্রমে আমরা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করেছি।
স/এষ্

