বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় আরেকজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী পরিচ্ছন্নতা কর্মী। মঙ্গলবার সকালে আবাসিক মেডিকেল অফিসার ডা. কৌশিক আশরাফ এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরিফুল ইসলাম জানান, ১৪ জুন ওই পরিচ্ছন্নতাকর্মী ও হাসপাতাল স্টাফসহ ২৯ জনের নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জনের মাধ্যমে পাঠানো হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় ।
গতকাল মঙ্গলবার সকালে ওই পরিচ্ছন্নতা কর্মীর ফলাফল পজেটিভ আসে। করোনায় আক্রান্ত এক বৃদ্ধার দেখভাল করায় তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে।
আক্রান্ত ওই পরিচ্ছন্নতা কর্মী হাসপাতাল কোয়ার্টারে থাকায় ওই কোয়ার্টার লকডাউন করে দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীকে হাসপাতাল কোয়ার্টারে রেখেই চিকিৎসা দেওয়া হবে।
স/এষ্

