ঢাকাসোমবার , ১৫ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে করোনা উপসর্গে ১জনের মৃত্যু নতুন আক্রান্ত ৯ জন

admin
জুন ১৫, ২০২০ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে দুই পুলিশ সদস্যসহ আরও ৯ জন আক্রান্ত হয়েছেন।

জানা যায়, বোয়ালমারী পৌরসভার পশ্চিম কামারগ্রাম চরপাড়ার মৃত হাসিম মোল্যার ছেলে লিপন মোল্যা (২৮) বেশ কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা, গলা ব্যথায় ভুগছিল।

১৫ জুন বিকালে এসব উপসর্গ নিয়ে মারা যায় তিনি। পরিবারের সদস্যরা জানায় লিপন লিভারের রোগী। সেই সাথে বেশ কয়েকদিন ধরে তার করোনার উপসর্গ দেখা যায়। ভয়ে করোনা পরীক্ষা করায়নি সে। বোয়ালমারী পৌর কাউন্সিলর শেখ আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপর দিকে বোয়ালমারী থানার এক সহকারী উপ পুলিশ পরিদর্শক ও এক কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া, হাসামদিয়া, পৌরসভার কুশাডাঙ্গা ও শিবপুর ১ জন করে এবং বোয়ালমারী পৌর সদর বাজারে ২ জন ও পার্শ্ববর্তী সালথা উপজেলার সোনাপুর গ্রামের জনৈক ব্যক্তি (যিনি বোয়ালমারীতে বসবাস করেন) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৩ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ জন, মারা গেছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ৫ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম জানান, উপজেলায় নতুন করে ৯ জনের শরীরে করেনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এবং উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

স/এষ্