ঢাকারবিবার , ১৪ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আবারও বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

admin
জুন ১৪, ২০২০ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মাহিন সরকার : করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বৃদ্ধি করছে সরকার। সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। সোমবার দুই মন্ত্রণালয় বসে সিদ্ধান্ত নেবো।

-তিনি আরও বলেন, এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নেই। তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

-বন্ধের মধ্যে শিক্ষা কার্যক্রমের বিষয়ে আকরাম বলেন, এখন ভার্চ্যুয়াল ক্লাস চলছে। এখন লোকালি ভার্চ্যুয়াল ক্লাসের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।

-অন্য একটি সূত্র জানিয়েছে ছুটি আপাতত ৩০ জুন পর্যন্ত বাড়তে পারে।

স/এষ্