ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভরাডুবির আশঙ্কায় ইসিকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সার্চ কমিটি যখন গঠন করা হয় সেটাকেও বিতর্কিত করার চেষ্টা করেছিল বিএনপি। অথচ সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে আওয়ামী লীগ থেকে একজন, বিএনপি থেকে একজন আর অন্যান্য দলের তিনজন নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছেন। নির্বাচন কমিশনকেও বিএনপি বিতর্কিত করার চেষ্টা করছে। আসলে বিএনপি আশঙ্কা করছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তাদের ভরাডুবি হবে। আর এ ভরাডুবির আশঙ্কায় তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে।

শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুলে বাইপাস সড়ক নির্মাণের স্থান পরিদর্শনে এসে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে বাইপাস সড়কের নির্মাণের নির্দেশ দিয়েছেন। ৪৬টি ঘর নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আমরা হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসব। বাইপাস সড়কের জন্য একটি মন্দির উচ্ছেদ করলে ৪৬ টি ঘর আর উচ্ছেদের প্রয়োজন হবে না। তবে উচ্ছেদ করা মন্দির অন্য কোনা জায়গায় আমরা সরকারের অর্থায়নে নির্মাণ করে দেব।

জনসভায় আওয়ামী লীগ নেতারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চারলেনে উন্নীত করার দাবি জানালে মন্ত্রী এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।

স/শা