আবু নাসের হুসাইন, সালথাঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যমুনা গ্রুপের পরিচালক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।
মোহাম্মদ নাসিম শনিবার (১৩ জুন) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আমাকে তার আপন ছোট ভাইয়ের মত স্নেহ করতেন। তার মৃত্যুতে আমি একজন অভিভাবক হারালাম। তার মৃত্যুতে দেশ এক বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী, জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিম।
স/এষ্
https://www.youtube.com/watch?v=RKoyflq0ENw&t=21s

