বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় (৬৫) বছরের এক বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার সকালে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কোশিক আশরাফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন সকালেই খবর পেয়ে আক্রান্তের বাড়িসহ আশেপাশের ২০ টি বাড়ি লকডাউন ঘোষনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, ওসি তদন্ত রাসেল হোসেন, ডা. শাহআলম প্রমুখ।
আক্রান্ত ওই বৃদ্ধা উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের চাড়াভিটা এলাকার পাকেরআলী গ্রামের বাসিন্দা ড়হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ০৯ জুন সকালে আক্রান্ত ওই বৃদ্ধা শরীল দূর্বল ও সম্পূর্ণ শরীরে ব্যাথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছিলেন। রোগীর শরীরে করোনা সন্দেহে গত ১১ জুন সকালে কর্তব্যরত চিকিৎসক নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠায়। নমুনা পরীক্ষায় গত ১২ জুন রাতে তার ফলাফল পজেটিভ আসে। এদিকে আক্রান্ত ওই বৃদ্ধা নমুনা দিয়েই ওই দিন রাতেই হাসপাতাল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত ওই বৃদ্ধা ও তার পরিবারের লোকজন অবাধে ঘোরাঘুরি করেছেন। তার স্বামী ইজিবাইক চালক। তিনিও বিভিন্ন এলাকা দিয়ে ইজিবাইক চালিয়েছেন। তবে শনিবার সকালেই আক্তান্ত ওই বৃদ্ধাকে নিয়ে তার (ছেলের বৌ )যশোর ঝর্ণা ক্লিনিকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেখান থেকে দুপুরে বাড়িতে ফিরেছেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানিয়েছেন, ‘আক্রান্ত ওই বৃদ্ধাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে কার সংস্পর্শে ও তিনি কোথায় কোথায় ঘুরেছেন খোঁজ করা হচ্ছে। ঝর্ণা ক্লিনিকের মালিককে এবিষয়ে বলা হয়েছে।’
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ বলেন, ‘আক্রান্ত বৃদ্ধার বাড়ি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বৃদ্ধা পালিয়ে যাওয়ায় বিষয়টি খুবই দুঃখজনক। প্রংঙ্গত, বাঘারপাড়া উপজেলায় এর আগে দুইজন শিক্ষার্থী, একজন বৃদ্ধা ও স্থানীয় সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়। এনিয়ে উপজেলায় পাঁচজন করোনা রোগী শনাক্ত হলো।
স/এষ্

