বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁনঃ বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুম্মন খাঁনের ঐকান্তিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া এক মাদ্রাসায় পড়ুয়া শিশু শিক্ষার্থী মিশকাত হোসেন(৮) উদ্ধারের পর মায়ের নিকট হস্তান্তরিত হয়েছে।
খাজুরা পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার আজমপুর গ্রামের জাহিদ হাসান উজ্জলের ছেলে মিশকাত হোসেন তার মা নাসরিন বেগমের সঙ্গে রাগারাগি করে তার নানা বাড়ি ভগবানপুর থেকে হারিয়ে যায়।
এরপর মিশকাতের পিতা খাজুরা পুলিশ ক্যাম্পে অভিযোগ জানিয়ে পুলিশের সহযোগীতা কামনা করলে ক্যাম্প ইনচার্জ জুম্মন খাঁনের নেতৃত্বে হারিয়ে যাওয়া শিশুটি উদ্ধারের জোর প্রচেষ্টা চলার প্রক্ষিতে একপর্যায়ে শুক্রবার যশোরের পুলেরহাট থেকে স্থানীয়দের সহযোগীতায় শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর শিশুটিকে তার মা নাসরিন বেগমের নিকট আনুষ্ঠানিকভাবে ফেরৎ দেয়া হয়। উল্লেখ্য যে, শিশুটি স্থানীয় আজমপুর নুরানি মাদ্রাসার শিক্ষার্থী।
হারিয়ে যাওয়া শিশু উদ্ধারের পর তার মায়ের নিকট তাকে ফেরৎ দিতে পারায় খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুম্মন খাঁন অত্যন্ত আনন্দিত বলে তিনি তার প্রতিক্রিয়ায় জানান।
স/এষ্

