ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অভিনয়ে ফিরছেন মি. বিন

admin
মার্চ ৩০, ২০১৭ ৫:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

জনপ্রিয় কৌতুক অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। যিনি সবার কাছে মিস্টার বিন নামে পরিচিত। ৬২ বছর বয়সী এ অভিনেতা অভিনয় থেকে অনেকটা ঘোষণা দিয়েই অবসর নিয়েছিলেন। কিন্তু বেশিদিন ক্যামেরার বাইরে স্থির থাকতে পারেননি।

সম্প্রতি একটি চীনা ছবিতে অভিনয়ের মাধ্যমে আবারো অভিনয়ে ফেরার কথা জানিয়েছেন রোয়ান। ছবির নাম ‘টপ ফানি কমেডিয়ান: দ্য মুভি’। ছবির মূল কাহিনী আবর্তিত হয়েছে এক নারী ও চার পুরুষের একটি জুয়াড়ি দলের কর্মকাণ্ড নিয়ে। দলটি খেলার জন্য ম্যাকাও যায়।

ওখান থেকে দলের এক সদস্য হারিয়ে যায়। এ নিয়েই শুরু হয় অন্য চারজনের খোঁজাখুঁজি। আর ঘটতে থাকে হাস্যকর ঘটনা। সারা বিশ্বে তার কমেডি চরিত্রের ভক্ত হলেও নতুন এ ছবিটি কেবল চীনেই প্রদর্শিত হবে বলে জানা গেছে।

 স/নিেো