ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলির আড়ৎ গুলোতে কমেছে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম

admin
জুন ৪, ২০২০ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আজিজ, হিলি প্রতিনিধিঃ হিলির আড়ৎ গুলোতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম, দুই দিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ৭ থেকে ৮ কমে, গত দুই দিন আগেও হিলি স্থলবন্দরের আড়ৎগুলোতে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হতো ২৫ থেকে ২৬ টাকা দরে। সেই পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকা কেজি দরে।

করোনা পরিস্থিতিতে স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ থাকলেও রেল যোগে ভারতের নাসিক থেকে মালবাহী ট্রেনে করে আমদানি করা হচ্ছে এসব পেঁয়াজ। আড়ৎ গুলোতে পেঁয়াজে সরবরাহ বেড়ে যাওয়ায় অন্যদিকে ক্রেতা সংকটে বিপাকে পড়েছেন এখানাকার আমদানিকারক ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, চলতি সপ্তাহে দুই দিনে ভারতীয় মালবাহী ট্রেনে করে ৮৪টি বগিতে ৩ হাজার ৩শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। চাহিদার তুলনায় পেঁয়াজের সরবারহ বৃদ্ধি পাওয়ায় অন্যদিকে ক্রেতা সংকট থাকায় কমেছে আমদানিকৃত এসব পেঁয়াজের দাম।

এদিকে কম দামে পেঁয়াজ কিনতে পেরে খুশি পাইকাররা। আর এসব পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে ঢাকা, বরিশাল, চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে।

স/এষ্