ঢাকাবুধবার , ৩ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে ভান্ডারপুর হাটের সেড ভেংগে দিলেন মাকের্টের মালিক!!

admin
জুন ৩, ২০২০ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী ,(নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর হাটের মাছ বাজারের আড়ৎ এর নির্মাণকৃত সেড রাতের আধারে নিজ ক্ষমতা বলে ভেংগে দিলেন পার্শ্ববর্ত্তী ব্যক্তি মালিকানাধীন মাকের্টের মালিক মিজানুর রহমান ভুট্রু। সেডটি ভাংগার ফলে এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করছে।

সরে জমিনে গিয়ে দেখে শুনে জানা যায়, ভান্ডারপুর হাটের মাছ বাজার আড়ৎ এর সেডের পূর্ব পার্শ্বে নইম উদ্দীন সরদার এর ছেলে মিজানুর রহমান ভুট্রু গত দুই বছর আগে একটি মার্কেট নির্মাণ করেন এবং সেখানে মের্সাস মেশকাত ভান্ডার নামে একটি দোকান চালু করেন যা ঐ মার্কেট এর মালিক মিজানুর রহমান ভুট্রুর। সেই দোকানের সামনে রয়েছে হাটের মাছ বাজার আড়ৎ এর সেড।

আর এ কারণে ঐ মার্কেট নির্মাণের পর সেখানে যাতায়াতের ছিলোনা কোন রাস্তা। সেখানে যাতায়াতের জন্য গত বছর তিনি গায়ের জোরে ঐ সেটে এর ৪ থেকে ৫ ফিট জায়গার টিন, পিলার ও মেঝে ভেঙ্গে ফেলে রাস্তা বের করেন তিনি।

তারপর আবারো গত রোববার রাতের আধারে সেই সেডের দক্ষিণ সাইটের ১৫ থেকে ২০ ফিট জায়গার দুইটি পিলার, টিন ও মেঝে ভেংগে ফেলে সব সরিয়ে ফেলা হয়েছে। আর এই সেডটি ভাংগার কারণে বিপাকে পড়েছে মাছের আড়ৎদাররা।

কোলা ইউনিয়ন সুত্রে জানাযায়, গত ২০১৭-১৮ ইং অর্থ বছরের হাট-বাজারের নীট আয়ের ১০% অর্থ ২ লাখ টাকা বরাদ্ধ দিয়ে ভান্ডারপুর হাটের মাছের আড়ৎ এর সেট মেরামত করা হয়।

ভান্ডারপুরহাটের মাছ বাজারের আড়ৎদার খাজেম ও উজ্জল সহ একাধীক ব্যক্তিরা বলেন, গত রোববার ছিলো ভান্ডারপুর হাটের দিন, হাট শেষে রাতের আধারে মের্সাস মেশকাত ভান্ডারের মালিক মিজানুর রহমান ভুট্রু কয়েকজন লোককে টাকা দিয়ে ভাড়া করে আমাদের এই মাছ বাজারের আড়ৎ এর সেডটি ১৫ থেকে ২০ ফিট জায়গার পিলার , টিন ও মেঝে ভেংগে ফেলেছে। আর এ কারণে বাজারে আমরা কোন মাছ পাইকারী করা পারছিনা।

সেড ভাংগার ভাড়াটিয়া নাম প্রকাশে অনিচ্ছুক দুই ব্যক্তি বলেন, মিজানুর রহমান ভুট্রু আমাদেরকে বলেন তোমাদের মোটা অংকের টাকা দেওয়া হবে তোমরা মাছ বাজারের সেডটি ভেংগে দাও। তোমাদের কোন সমস্যা হবেনা ।

ভাংগার সময় আমি ও বাজার বণিক সমিতির সভাপতি উপস্থিত থাকবো। তাই আমরা ভেংগে দিয়েছি। কারণ আমরা কাজ করে খাই। ভাংগার সময় কে কে উপস্থিত ছিলো আর ভাংগার মালামাল কি করা হয়েছে বলে প্রশ্ন করলে তারা বলেন, ভুট্রু ভাই ও বাজার বণিক সমিতির সভাপতি সাগর উপস্থিত ছিলেন ও ভাঙ্গা মালামাল গুলো রাতেই বিক্রয় করে দিয়েছে।

মেশকাত ভান্ডার দোকানের মালিক মিজানুর রহমান ভুট্রুর সাথে কথা বললে তিনি বলেন, আমার মার্কেট এ যাতায়াতের জন্য কোন জায়গা নেই। আমি বারবার এর আগের উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছে ধরনা দিয়েছি । তারপরও কোন ফল হয়নি তাই বাধ্য হয়ে আমি সেডটি ভেংগে দিয়েছি।

এ বিষয়ে ভান্ডারপুর বাজার বণিক সমিতির সভাপতি মেহেদী মাসুদ সাগর বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা।

এ বিষয়ে কোলা ইউপির ভারপাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন বলেন, গত ২০১৭-১৮ ইং অর্থ বছরে হাট-বাজারের নীট আয়ের ১০% বরাদ্ধকৃত ২ লাখ টাকা দিয়ে ভান্ডারপুর হাটে মাছের আড়ৎ এর সেডটি সংস্কার করে দেওয়া হয় ।

কিন্তু গত রোববার রাতের আধারে ঐ মার্কেট ও মেশকাত ভান্ডারের মালিক মিজানুর রহমান ভুট্রু ও বাজার বণিক সমিতির সভাপতি মেহেদী মাসুদ সাগর এই সেডটির প্রায় ২০ ফিট জায়গা ভেংগে দিয়েছে। আমি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলার নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছি।

উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির বলেন, এ বিষয়ে একটি মৌখিক অভিযোগ পেয়েছি । সহকারী কমিশনার (ভূমি ) তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

স/এষ্