ঢাকাবুধবার , ৩ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘিতে এক ব্যক্তি করোনা শনাক্ত

admin
জুন ৩, ২০২০ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আরোও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেছে। বুধবার সকালে তাঁর দেহে কোভিড -১৯ শনাক্তের তথ্য নিশ্চিত হওয়া যায়।

এনিয়ে আদমদীঘিতে মোট আক্রান্ত সংখ্যা ১২ সুস্থ ৪ জন। নতুন আক্রান্ত ওই ব্যক্তি আদমদীঘি উপজেলার চাঁপাপুরের কোরবান আলী। এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান।

তিনি আরোও জানান, গত ২৫মে গাজীপুর থেকে নিজ গ্রামে উপজেলার চাঁপাপুরে আসেন। ২৭মে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় বুধবার সকালে তাঁর ফলাফল পজিটিভ আসে জানা যায়।

বর্তমানে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে কোনো সমস্যা হলে মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটে পাঠানো হবে।

স/এষ্