ঢাকাবুধবার , ৩ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

admin
জুন ৩, ২০২০ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বুধবার ভোর রাত থেকে সকাল ১১ টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন রোগীর মৃত্যু হয়। তারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। জহির (৪০) নামের একজন গত ২ তারিখে করোনার উপসর্গ নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন।

৩১ তারিখে সিরাজুল ইসলাম (৪৫) নামের আরো একজন করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন। ৩ দিন চিকিৎসার পর আজ সকালে সিরাজুল ইসলাম এবং গতকাল রাতে ভর্তি হওয়া জহির চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যু বরন করেন। এর আগে গতকাল রাতে তাদের অবস্থা খারাপ হলে তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিলেও স্বজনরা সকালে নিবে বলে চিকিৎসকদের জানায় ।

হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরন করে কিন্তু এখনও রেজাল্ট আসেনি। মৃত জহির সদর উপজেলার মুক্তারপুর এলাকার রফিক ভ’ইয়ার পুত্র । সে একজন কসমেটিক দোকানি ছিলেন। মৃত সিরাজুল ইসলাম শহরের ইদ্রাকপুর এলাকার বাসিন্দা।

অপরদিকে টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে করোনা পজেটিভ নিয়ে গত ৩১ তারিখে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন মাসুদ (৫৫) । সে ৩ দিন চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু বরন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলিভ সার্জন ডা: আবুল কালাম আজাদ।

জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ বলেন, ৩ জন রোগী আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । এদের মধ্যে ১ জন রোগী করোনা পজেটিভ নিয়ে ভর্তি ছিলো। এবং বাকী ২ জন করোনার উপসর্গ নিয়ে আইনেসালেশনে চিকিৎসাধীন ছিলেন। তাদের দুই জনেরই নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রেজাল্টা এখনও আসেনি। আজ তারা মারা গেছে। মৃত ব্যক্তিদের ডাব্লিইএইচওর নির্দেশনা অনুয়ায়ী দাফন করার পরামর্শ দেয়া হয়েছে।

স/এষ্