ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় পল্লী বিদ্যুৎ কর্মীদের মাস্ক দিলেন এমপি ইনু

admin
জুন ২, ২০২০ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি॥ মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা)আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু এমপি’র পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা মিরপুর পল্লী বিদ্যুৎ কর্মীদের সুরক্ষার জন্য ১০০টি মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী এনামুল হকের হাতে ১০০টি মাস্ক উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

জাসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, নির্বাহী সদস্য ফরিদ উদ্দিন, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে গিয়ে জাসদ সভাপতি ও এমপি’র উপহার সামগ্রী পৌঁছে দেন।

স/এষ্