ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে ট্রাকসহ বেইলী ব্রিজ ধসে পড়েছে

admin
জুন ২, ২০২০ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের ঢাকা-দিঘিরপাড় সড়কের পুরা বাজার বেইলী ব্রিজ কাঠের গুড়ি ভর্তি ট্রাকসহ ধসে পড়েছে। টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজারে মঙ্গলবার সকাল ৮টার দিকে ব্রিজটি ধসে পড়ে। এতে দিঘিারপার ও আশপাশের এলাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, কাঠের গুড়ি ভর্তি একটা ট্রাক ব্রিজ অতিক্রম করার সময় বিকট শব্দে ব্রিজটি ধসে পরে। তবে ড্রাইভার ও হেলপার অক্ষতবস্থায় উঠে আসতে সক্ষম হয়েছে। ট্রাকসহ ব্রিজটি এখন খাদে পড়ে আছে।

লোকজন এখন ট্রলারে করে পার হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ এ সড়কটিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দিঘিরপাড় ও এর আশপাশ ছাড়াও শরিয়তপুর জেলার বেশ কিছু এলাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে এলাকার মানুষ নানাভাবে বিড়ম্বনায় পড়েছে।

টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, ট্রাকটি দ্রুত উদ্ধার এবং সড়কটি সচল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটি সড়ক ও জনপথের সেতু। তাদের বলা হয়েছে।এটি চালু করা সময় সাপেক্ষ ব্যাপার। তবে লোকজনের কোন ক্ষয় ক্ষতি হয়নি।

স/এষ্