ঢাকারবিবার , ৩১ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে করোনা উপসর্গ নিয়ে দুই শিক্ষকের মৃত্যু

admin
মে ৩১, ২০২০ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত শনিবার সন্ধ্যায় টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক টঙ্গী বাজার এলাকায় নিজ বাস ভবনে মারা গেছেন।

অপরদিকে গতকাল রবিবার ভোরে করোনা উপসর্গ নিয়ে গাজীপুরের টঙ্গী আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকায় একটি বাড়ীতে সিরাজউদ্দিন বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের শিক্ষক আনিসুর রহমান বাবুলের মৃত্যু হয়েছে। দুইটি বাড়ী প্রশাসনের লোকজন এসে লক ডাউন করে দিয়েছেন।

টঙ্গী গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম আহমেদ জানান, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সহকারী অধ্যাপক এ কে এম ফারুক বেশ কিছু দিন ধরে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে গতকাল রবিবার সকালে পাওয়া তার নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায় তিনি করোনা পজেটিভ ছিলেন।

মরদেহ স্বেচ্ছাসেবী সংগঠন হাজী কছিমউদ্দীন ফাউন্ডেশন রাত ২টায় জানাজা শেষে মরকুন কবরস্থানে দাফন করেছে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জি. এমএম হেলালউদ্দিন, আওয়ামী লীগ নেতা এমএম নাসির উদ্দিন, সেলিম খান, কামরুল হাসান দিপু ও হাজী ইয়াসিন প্রমুখ।

অপরদিকে গতকাল রবিবার ভোরে সিরাজউদ্দিন বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের শিক্ষক আনিসুর রহমান বাবুল করোনা উপসর্গ দিয়ে টঙ্গীর সুরতরঙ্গ রোডের ভাড়া বাসায় ৫ম তলায় মারা যান। গত পাঁচ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, তিনিও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

তার গ্রামের বাড়ী পূর্বাচল উপশহরে। টঙ্গী গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম আহমেদ ও সিরাজউদ্দিন বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স/এষ্