ঢাকারবিবার , ৩১ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আম্পানে দিশেহারা বাঘারপাড়ার কৃষক ও মধ্যবিত্ত পরিবার

admin
মে ৩১, ২০২০ ১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ : ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে যশোরের বাঘারপাড়া উপজেলায় ঘরবাড়ি গাছপালা ও সবজি জাতীয় ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। একদিকে ঘরবাড়ি গাছপালা অন্যদিকে মাঠের ফসল সব কিছুই নষ্ট। যার ফলে দিশেহারা হয়ে পড়েছে কৃষক ও মধ্যবিত্ত পরিবার গুলো।

অনেকের ঘরে বসবাস করার মত পরিবেশ নেই। গত বছর শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ঘরের চালের নিচে কোন রকম স্ত্রী, সন্তানদের নিয়ে বসবাস করে আসছিলেন অনেকে। আশা ছিল আবাদকৃত ফসল উৎপাদন করে সংসারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় হলে ঘরটি মেরামত করবে কিন্তু ঝড়ের কবলে পড়ে ঐ সব পরিবার গুলোর সেই আশা আর পূরণ হলো না।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায় উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা, ঘোষনগর, রাধানগর, ওয়াদীপুর, জামালপুর, মাহামুদপুর, খলিলপুর, আয়াপুর সহ আশপাশের গ্রামের অসংখ্যা কাঁচা, পাকা ঘরবাড়ি ভেঙ্গে গেছে। কোন কোন ঘরের চাল উড়ে গেছে।

আম, কাঁঠাল, ছবেদা, লিচু সহ অন্যান্য গাছপালা ভেঙ্গে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া উচ্ছে, পটল, ঝিঙ্গে, কাকরোল, লাউ, টমেটো, কলা সহ সবজি জাতীয় ফসলের অপূরনীয় ক্ষতি হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিস সূত্র জানাই ইতিমধ্যে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার ও তাদের ফসলের ক্ষতির পরিমান নির্নয়ে তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

০১ আবু সাঈদ আবু হানিফ ঘোষনগর ০১৯৩২০৮৯২৮৪ ঘর ও ফসল
০২ আসমাউল সিদ্দিক মোল্যা ঘোষনগর ০১৯২০০৬৫৬২৯ ফসল
০৩ ওয়ালিদ হোসেন হোসেন মোল্যা ঘোষনগর ০১৯৩০১৩০৭০১ ঘর ও ফসল
০৪ সোহরাব হোসেন আবু হানিফ ঘোষনগর ০১৯২৪২২৫২৩৭ ঘর ও ফসল
০৫ আমিনুর রহমান গোলাম রহমান ঘোষনগর ০১৯৩২০৮৯২৮৪ ঘর
০৬ নজরুল ইসলাম জাহাতাফ মোল্যা বাগডাঙ্গা ০১৯২২৪৭৮৯৯৩ ফসল
০৭ ঈমান আলী মহাতাফ মোল্যা বাগডাঙ্গা ০১৯১৬১৩৫৯০৭ ফসল
০৮ মনিরুল ইসলাম ইউছুফ মোল্যা বাগডাঙ্গা ০১৯৩৬১৫৮৯২০ ফসল
০৯ জুলফিকার ইয়াকুব মোল্যা বাগডাঙ্গা ০১৯৫৬৬৬৩৬৮৭ ঘর ও ফসল
১০ মিনারুল ইসলাম আব্দুল গফ্ফার বাগডাঙ্গা ০১৯১৩৯১৪২৫২ ফসল
১১ রুস্তম মোল্যা মহাতাফ বাগডাঙ্গা ০১৯২৩০৭১৮১৬ ফসল
১২ শহিদুল ইসলাম আব্দুল গফ্ফার বাগডাঙ্গা ০১৯৮২৬০৭৫৫৫ ফসল
১৩ সিরাজুল ইসলাম মোসলেম উদ্দীন ঘোষনগর ০১৯১৮৬৭২৩২৬ ফসল

স/এষ্