হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরর বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের সুর্যোগ গ্রামে লুৎফর রহমান (৫০) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে ২৮ মে বৃহস্পতিবার দুপুর একটায় নিজ বাড়িতে মারা গেছেন। সে ওই গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তার ৩ ছেলে ১ মেয়ে। ইতোপূর্বে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের মুক্তিযাদ্ধা মিলু মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: খালেদুর রহমান বলেন, লুৎফর রহমান ঢাকায় চাকরি করতো। ঈদের দিন রাতে তিনি বাড়িতে আসেন। বাড়ি আসার আগে সে ঢাকায় নমুনা পরীক্ষা করতে দিয়েছিল। বৃহস্পতিবার তার মৃত্যুর পর করোনা পজিটিভ রিপোর্ট তার পরিবার জানতে পারে। তার পরিবারের আরও চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ মৃত্যুর ঘটনা স্বীকার করে বলেন, উক্ত এলাকা লকডাউন করা হবে। এছাড়া করোনার যেসব নিয়ম রয়েছে, সেসব নিয়ম মেনে তার লাশ দাফন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স/এষ্

