ঢাকাবুধবার , ২৭ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষণ, জয়, সমীরের প্রয়াসে প্রকাশ পেয়েছে ‘ক্ষমা চেয়েছি’

admin
মে ২৭, ২০২০ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

অদ্রিকা বিশ্বাস : লক্ষণ কর্মকার এর কথায় শিল্পী জয় এর ক্ষমা চেয়েছি শিরোনামে গান প্রকাশ পেয়েছে। লকডাউনে ঘর বন্ধী মানুষের বিনোদনের জন্য ঈদে ইউটিউব চ্যানেল আই, গ্লাস মিউজিক এর ব্যনারে এসেছে গানটি।

কারো মনে নাই সুখ, শান্তি নেই প্রিজনের মুখে হাসি। দিন দিন যেন ভালবাসা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। মানুষ, মানুষ থেকে দুরে চলে যাচ্ছে। নিরঅস্ত্র মানুষ তার কাছের মানুষকে ভয় পাচ্ছে। এমনি গানের কথা গুলো সমসাময়িক পৃথিবীর অবস্থান বর্ননা করে।

গান প্রসঙ্গে গীতিকার লক্ষণ কর্মকার জানান, আমরা এই মহামারি থেকে সবই মুক্তি চাই। সেই আকুতি সুরকারের সুরের মাধ্যমে বিধাতার কাছে শিল্পীর প্রার্থনার প্রকাশ পেয়েছে। সুর ও সংগীত আয়োজনে থাকা এস কে সমীর জানান, গানের কথার সাথে মিল রেখে একটু ভিন্ন মাত্রার সুর করার চেষ্টা করছি । আশা রাখছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

শিল্পী জয় বিশেষ ভাবে কৃতজ্ঞ জানায় মিউজিসিয়ান দীপংকার, রানা ও মঞ্চ অভিনেতা রাকিবকে। যারা পিছনে থেকে গান তৈরিতে উৎসাহ দিয়েছেন।

স/এষ্