শাহজাহান শোভন, টঙ্গী থেকে : টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি’র দিকনির্দেশনায় টঙ্গী থানা ছাত্রলীগ নেতা আসাদ শিকদারের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা গরিব অসহায় ও ঘরবন্ধি নিম্ন আয়ের ৩শ’ পরিবারের মাঝে দুধ, সেমাই, চিনি ও পোলার চাউল তুলে দেয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় মরকুন গুদারাঘাট এলাকায় আসাদ শিকদারের অফিস কার্যালয়ে এ ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। ছাত্রলীগ নেতা আসাদ শিকদারের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু,৪৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, ছাত্রলীগ নেতা আল আমিন ইসলাম প্রমুখ।
টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল বলেন, মানুষের সেবার মধ্যদিয়ে আল্লাহ সেবা করা হয়। আমরা এই করোনা মাহামারিতে যে যেভাবে পারি অন্যকে সহযোগিতা করতে হবে। আমরা সবাই মিলে ভাল থাকতে চাই।
ছাত্রলীগ নেতা আসাদ শিকদার বলেন, করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষগুলো ঘরবন্ধি হয়ে আজ দিশেহারা হয়ে গেছে। তাদের কথা চিন্তা করে আমার ব্যক্তিগত উদ্যোগে ৩শ’ পরিবারের মাঝে পোলাউর চাউল, দুধ, চিনি, সেমাই বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছি।
নিম্ন আয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছি। আমি আশা রাখবো যার যত সাধ্য আছে সবাই যেন ঘরবন্ধি নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়ায়।
স/এষ্

