ঢাকাশনিবার , ২৩ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে বৃদ্ধাশ্রম,এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে যুবকদের ইফতার বিতরন

admin
মে ২৩, ২০২০ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর শহরের লেকপারে অবস্থিত বৃদ্ধাশ্রম ও এতিমখানায় ঈফতার সামগ্রী বিতরন করেন যুবকরা। শুক্রবার বিকাল ৫ টার দিকে ২০০৫ সালে এস এস সি পাশ করা প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত ব্যাচ ৫ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ  ইফতার সামগ্রী বিতরন করা হয়।
এছাড়াও শহরে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে ৫০০ জন হতদরিদ্র, শ্রমিক, রিক্সাচালকদের মাঝে ইফতারের প্যাকেট বিতরন করা হয়।
এ সময় সংগঠনটির সভাপতি শরিফুল হাসান প্লাবন জানান, আমরা ২০০৫ ব্যাচের প্রাক্তন ছাত্ররা পুরো রমজান মাস ব্যাপি আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
মাদ্রাসা ছাত্র,পথচারীদের মাঝে ইতিপূর্বেই ইফতার সরবারহ করেছি। আমরা ৩৯০ টি পরিবারের মাঝে ভালোবাসার থলী নামক মানবিক সহায়তা প্রদান করেছি এবং ঈদ উপলক্ষে ২০০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করেছি।
এসময় উপস্থিত ছিলেন সোহাগ ইসলাম, রাহাত খান, দিবাকর দাস,,আশরাফুল হাসান প্রলয়,, আহমেদ সৌরভ, ফাইয়াজ হাসান, রবিউল ইসলাম প্রমূখ।
স/এষ্