ঢাকাশুক্রবার , ২২ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্বাস্থ্যবিধি মেনে চাল বিতরন

admin
মে ২২, ২০২০ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে চাল বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ সিকদার তার ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নটির ১১ টি গ্রামের ২ হাজার পরিবারের মাঝে ১ বস্তা করে মিনিকেট চাল বিতরন করেন। এর আগে সে তার বাড়ীর সামনে জীবানু নাশক টানেল স্থাপন করেন।

করোনার কারনে কর্মহীন হওয়া ২ হাজার লোকদেরকে জীবানু নাশক টানেলের ভিতর দিয়ে জীবানুমুক্ত করেন। এছাড়াও এই চাল বিতরনে আসা সকলক লোকজনদেরকে টানেলে এর ভিতর দিয়ে জীবানুমুক্ত করে তার বাড়ীতে প্রবেশ করান। এছাড়ও তিনি ইতিমধ্যে প্রায় ২ হাজার পরিবারকে বিভিন্ন সময়ে ত্রান সহায়তা ও নগদ অর্থ দিয়েছেন।

তার এই সহায়তা কার্যক্রম লৌহজং উপজেলায় মানবতার দৃষ্টান্ত উদাহরন হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদারসহ আরো অনেকে।

লৌহজং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সিকদার বলেন, শুধু করোনা নয় প্রতি বছর এভাবেই ত্রান সহায়তা প্রদান করি নিজস্ব অর্থায়নে। এবার প্রানঘাতি করোনার কারনে মানুষ এখন কর্মহীন । যতোদিন এই কারোনার প্রভাব থাকবে ততোদিন পর্যন্ত আমার এই ত্রান সহায়তা অব্যাহত থাকবে।

স/এষ্