ঢাকাশুক্রবার , ২২ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগরকান্দায় বিএনপি নেতা বাবুলের ঈদ উপহার বিতরণ

admin
মে ২২, ২০২০ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহিলা রোডে বিএনপির উদ্যোগে হতদরিদ্র ও অসহায় তিন হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

শুক্রবার দুপুরে তার নিজ বাস ভবনে ঈদ উপহার বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাভলু, নগরকান্দা উপজেলার শহীদ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুউজ্জামান অনু, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুজ্জামান, জেলা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক মুরাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোল্লা মোঃ জামাল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আরেফিন সজিব প্রমুখ।

বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ইতিপূর্বে নগরকান্দা উপজেলায় বিএনপির পক্ষ থেকে ৩০০০ পরিবারকে এই খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।

স/এষ্