এম এম রহমান, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম জেলা পুলিশের সকল সদস্যদের উদ্দেশ্য করে বলেছেন কোন পুলিশ সদস্যের টাকার দরকার হলে আমাকে বলবেন । আমার কাছে চাইবেন , আমি আপনাদের নিজের পকেট থেকে টাকা দিবো।
বুধবার বিকেলে শিমুলিয়া ঘাট এলাকা পরিদর্শনকালেও তিনি এসব কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে হুশিয়ারী উচ্চারন করে বলেন, কোন পুলিশ সদস্যের টাকার দরকার হলে আমার কাছে চাইবেন আমি দিবো। তবুও আপনারা গাড়ী আগে পিছে ছেড়ে দেওয়ার নামে গাড়ী কিংবা যাত্রীদের হয়রানি করে টাকা আদায় করবেন না। যদি টাকার দরকার হয় আমার কাছ থেকে নিবেন।
এরপরও যদি আপনারা কোন ধরনের টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত হন তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও তিনি ওয়ারলেসের মাধ্যমে বেশ কয়েকদিন ধরেই জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যদের কাছে এই বার্তা পৌছে দেন।
স/এষ্

