এম এম রহমান: দক্ষিন বঙ্গের ২৩ জেলার একমাত্র প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট। বৃহস্পতিবার বিকেলে এই ঘাটে ছিলো ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়ে ঘাটে আসা হাজার হাজার ঘরমুখো মানুষ।
জেলা পুলিশ বিকেল থেকে ঢাকা থেকে আসা যাত্রীদের পূনরায় ঢাকায় ফেরত পাঠিয়ে দেয়। জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে গাড়ীর ব্যবস্থা করে এসব যাত্রীদের ঢাকায় পুশব্যাক করা হয়। রাতে পুলিশ বিশেষ ব্যবস্থায় ঘাট এলাকায় আটকে পড়া কিছু সংখ্যক ঘরমুখো মানুষকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ফেরি দিয়ে পদ্মায় পার হতে সহায়তা করে।
বুধবার বিকাল ৩ টায় শিমুলিয়া ঘাট এলাকা পরিদর্শনে আসেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন পিপিএম। তিনি ঘাট এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং কোথাও কোন গাড়ী এবং যাত্রী হয়রানির শিকার না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম তার বক্তেব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন করোনার ক্রান্তিকালে ঈদের বন্ধের কারনে মানুষ এক জেলা থেকে আরেক জেলায় যেন না যায়। দক্ষিন বঙ্গের ২৩ জেলার মানুষ এ ঘাট দিয়ে যাতায়াত করে। ঈদের সময় ঘুরমুখো মানুষের প্রচন্ড ভিড় থাকে। গতকালকেও যাত্রীদের প্রচন্ড ভিড় ছিলো।
বিকেলের দিকে জেলা পুলিশ বিভিন্ন ধরনের পরিবহন এবং বাসের ব্যবস্থা করে ঘাট এলাকায় আসা যাত্রীদের ঢাকায় ফেরত পাঠায়। বিনামূল্যে জেলা পুলিশের তত্বাবধানে এই কাজটি আমরা করেছি। এখন ঘাট এলাকায় কিছু কাভার্ডভ্যান ও পন্যবাহী ট্রাক রয়েছে। জরুরি প্রয়োজনে শুধুমাত্র লাশবাহী গাড়ীগুলোকে চলতে দেয়া হচ্ছে। পাশাপাশি খেয়ে পড়ে বাঁচার জন্য যা প্রয়োজন সেটা হলো নিত্যপন্য ।
সেই নিত্য পন্য বহনকারী গাড়ীগুলোকে আমরা চলতে দিচ্ছি। যে সমস্ত মানুষ ঘাটে এসে ভোগান্তির শিকার হচ্ছেন আমি তাদেরকে বলবো। আপনাদের আবেগকে আমরা শ্রদ্ধা করি। করোনার এই মহামারি ভাইরাসের সংক্রামন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কোনভাবেই ঘাট এলাকায় এসে জমায়েত হবেন না।
স/এষ্

