ঢাকাসোমবার , ১৮ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে খাদ্য-বান্ধব কর্মসূচির চাল জব্দ

admin
মে ১৮, ২০২০ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে খাদ্য বান্ধব কর্মসূচির ১ টন ৩০ কেজি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।

জানা যায়, বোয়ালমারী উপজেলা পরমেশ্বরদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাশতলা গ্রামের ওলিয়ার শেখের বাড়ি থেকে ১৮ মে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের খাদ্য বান্ধব কর্মসূচির ১ টন ৩০ কেজি (৩৩ বস্তা) চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই বাড়ী থেকে একটি মোটরসাইকেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জব্দকৃত চাল ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল শেখ এর কাছ থেকে ক্রয় করেন ওলিয়ার শেখ। তবে ওই ইউপি সদস্য চাল বিক্রির বিষয়টি অস্বীকার বলেন, জানতে পেরেছি ওলিয়ার শেখ কার্ডধারী গ্রাহকদের কাছ থেকে এসব চাল ক্রয় করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওলিয়ার শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল ও একটি মোটরসাইকেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযানের বিষয়টি টের পেয়ে ওলিয়ার শেখ পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে সুবিধাভোগীদের কাছ থেকে চালগুলো সে ক্রয় করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/এষ্