ঢাকাসোমবার , ১৮ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় পোনা মাছ অবমুক্তকরণ

admin
মে ১৮, ২০২০ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথাঃ ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় ফরিদপুর জেলার সালথা উপজেলায় ১০টি অনুমোদিত প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৫৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে বিভিন্ন জলাশয়ের প্রতিনিধির মাধ্যমে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, খামার ব্যবস্থাপক, ফরিদপুর মৎস্য বীজ উৎপাদন খামার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মৎস্য অফিস স্টাফ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স/এষ্